জ্যোতিষ চন্দ্র রায়
সহকারী শিক্ষক, বিজ্ঞান
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়
কালীগঞ্জ, লালমনিরহাট
রসায়নের ধারণা
১. কোনটি রাসায়নি পরিবর্তন?
ক) পানি বাষ্পে পরিণত হওয়া
খ) কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
গ) লোহায় মরিচা ধরা
ঘ) চিনির দানাকে গুঁড়া করা
১। সঠিক উত্তর:(গ)
২. লেবুতে কোন এসিডটি বিদ্যমান?
ক) নাইট্রিক এসিড
খ) ফরমিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) কার্বনিক এসিড
২। সঠিক উত্তর:(গ)
৩. লেবুতে বিদ্যমান রাসায়নিক পদার্থটি-
i. এক ধরনের জৈব এসিড
ii. ফেনোফথ্যালিনের মধ্যে বর্ণহীন
iii. জবা ফুলের রস লাল করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii,ও iii
৩। সঠিক উত্তর:(ঘ)
৪. রসায়নের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক) ভূতত্ত্ববিজ্ঞান খ) পদার্থবিজ্ঞান
গ) জীববিজ্ঞান ঘ) রাষ্ট্রবিজ্ঞান
৪। সঠিক উত্তর:(খ)
৫. কোয়ান্টাম মেকানিকস এর সাহায্যে কোনটি করা যায়?
ক) অণুর গঠন বিশ্লেষণ
খ) পরমাণুর গঠন ব্যাখ্যা
গ) পরমাণুর ধর্ম অধ্যয়ন
ঘ) ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা
৫। সঠিক উত্তর:(খ)
৬. প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে?
ক) ভারতবর্ষ খ) চীন
গ) ইংল্যান্ড ঘ) মিশর
৬। সঠিক উত্তর:(ঘ)
৭. পৃথিবীতে খনিজ জ্বালানির উপর গবেষণা প্রয়োজন, কারণ-
i. দিন দিন খনিজ জ্বালানির মজুদ কমে যাচ্ছে
ii. বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরি
iii. বিকল্প জ্বালানির মজুদ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। সঠিক উত্তর: (ক)
৮. কোন বিজ্ঞানে ডিএনএ সম্পকে আলোচনা করা হয়?
ক) পদার্থবিজ্ঞান
খ) সামাজিক বিজ্ঞান
গ) জীববিজ্ঞান
ঘ) পরিবশে বিজ্ঞান
৮। সঠিক উত্তর:(গ)
৯. আমাদের চারপাশে সংঘটিত পরিবর্তনসমূহ হলো-
i. ভৌত পরিবর্তন
ii. রাসায়নিকপরিবর্তন
iii. মিশ্রপরিবর্তন
নিচেরকোনটিসঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। সঠিক উত্তর:(ক)