শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সর্ববৃহত্ প্ল্যাটফর্ম এটুআই এর শিক্ষক বাতায়ন পোর্টালে এ সপ্তাহে সেরা নেতৃত্ব মনোনীত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান, পিএসসি, বিএন। নেতৃত্বের গল্প মানসম্মত হওয়ায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন পোর্টালে কয়েকটি ক্যাটাগরিতে প্রতি সপ্তাহে একজন শিক্ষককে সেরা নির্বাচিত করা হয়।