জাপানে দেউলিয়াত্ব
বাড়ছে
নোভেল করোনা ভাইরাস মহামারির প্রভাবে করপোরেট খাতে দেউলিয়াত্ব বাড়ার ক্ষেত্রে রেকর্ড করেছে জাপান। গত এক মাসেই এশিয়ার শিল্পউন্নত এ দেশটিতে দেউলিয়া হয়েছে ১২৬ প্রতিষ্ঠান। দেউলিয়া ঘোষিত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই রেস্তোরাঁ এবং পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। গত মাসে করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেউলিয়ায় পরিণত হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে। আর এক বছরে মোট দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ১০৮-এ পৌঁছেছে।