বৈদ্যুতিক গাড়ি ফিরিয়ে নিচ্ছে হুন্দাই

দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি হুন্দাই ৮২ হাজার বৈদ্যুতিক গাড়ি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্তত ১৫টি গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর আসার পর বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিটি গাড়িগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারের পর এসব গাড়ির ব্যাটারি পরিবর্তন করে দেবে হুন্দাই। এ বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহারের ফলে হুন্দাইয়ের অন্তত ১ লাখ কোটি কোরিয়ান ওন বা ৯০ কোটি ডলার অর্থ গচ্ছা যাবে। মূলত ব্যাটারি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভুলের জন্যই হুন্দাইকে এ মাশুল গুণতে হচ্ছে। —নাঈমা সুলতানা