নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

চলতি বাজেটে বিড়ির ওপর ধার্যকৃত অতিরিক্ত চার টাকা মূল্যস্তর প্রত্যাহার, সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা, বিড়িতে ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়িকে কুটির শিল্প হিসেবে রাখাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে বিভাগীয় রাজস্ব কর্মকর্তার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. হারিক হোসেন, নাজিম উদ্দিন, আনোয়ার খান, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী খান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি