বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মো. গোলাম হোসেনের স্ত্রী এবং জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিনের ভাবি রোকেয়া হোসেন গত ২৬ ফেব্রুয়ারি নিজ বাসার সামনে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পাঁজর ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হন। ডা. মো. দেলওয়ার হোসেনের তত্ত্বাবধানে পাঁজরে সফল অস্ত্রোপচার হয়েছে। তার আশু রোগমুক্তি কামনায় বড় ছেলে শাখাওয়াত হোসেন লিপন ও মেয়ে মমতাজ হোসেন লিপি দেশবাসীর কছে দোয়া চেয়েছেন। খবর পেয়ে জেপির পক্ষ হতে প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ সেখানে ছুটে যান ও কিছু সময় সেখানে উপস্থিত থেকে তার চিকিত্সার খবর নেন, রোগমুক্তি কামনা করেন।—প্রেস বিজ্ঞপ্তি