উলিপুরে নকশিকাঁথা তৈরি করছেন নারীরা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরের তবকপুর বামনেরহাট গ্রামের উদ্যোক্তা মর্জিনা বেগম প্রথম নকশিকাঁথা তৈরি করা শুরু করেন। বর্তমানে তার অধীনে প্রায় ৩৬০ জন নারী কাজ করছেন। নকশিকাঁথা তৈরির কারিগর রুমি, লাকি ও ইতি আক্তার জানান, একটি করে নকশিকাঁথা তৈরি করে ৫০০ টাকা মজুরি পান তারা। প্রত্যেকে মাসে ৫-৬টি কাঁথা তৈরি করেন। উদ্যোক্তা মর্জিনা বেগম বলেন, সরকারি ও বেসরকারি সাহায্য পেলে নকশিকাঁথা শিল্পের প্রসার ঘটবে। কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, তাদের তৈরিকৃত পণ্য অনলাইনের মাধ্যমে বাজারজাতকরণে সহযোগিতা করা হচ্ছে।