বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বাজারে ধানের চেয়ে গমের দাম ভালো থাকায় বদলগাছীর কৃষকরা দিনদিন গম চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৭২০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৮০০ হেক্টর জমিতে। সদর ইউনিয়নের কৃষক দুলাল হোসেন ও মথুরাপুর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, বর্তমান বাজারে ধানের থেকে গমের দাম বেশি তাই গম চাষ করছি। তাছাড়া ধান উত্পাদন করে খরচের টাকা তোলা কষ্টকর। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, উপজেলায় গম চাষে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদের।