সুজানগর (পাবনা) সংবাদদাতা
সংস্কার না হওয়ায় সুজানগরের খ্যাতিমান জমিদার আজিম চৌধুরীর ঐতিহ্যবাহী বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, ১২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত ঐ বাড়িটি দেখতে একসময় পর্যটকরা ভিড় করতেন। কিন্তু কালের পরিক্রমায় জমিদার বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, বাড়িটি জমিদার পরিবারের সদস্যদের দখলে থাকায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব নয়। জমিদার পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার আহসান জান চৌধুরী বলেন, বাড়িটি পরিবারের একাধিক সদস্যের মালিকানায় থাকায় ঐতিহ্য রক্ষা করা সম্ভব হচ্ছে না।