তেঁতুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাহিদ হক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের গবরাগছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ ঐ এলাকার মৃত ইসমাইল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে বোরো ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয় জাহিদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শালবাহানহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন  বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।