সম্মিলিত সমন্বয় পরিষদ সভাপতিসহ ১০ পদে বিজয়ী

কিশোরগঞ্জ বারের নির্বাচন

কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের সম্মিলিত সমন্বয় পরিষদের সভাপতিসহ ১০টি ও সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বিজয়ী হয়েছেন।

সম্মিলিত সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি শাহ্ আজিজুল হক, সহসভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও মো. আ. রশিদ ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান হোসেন, লাইব্রেরিয়ান সম্পাদক জেসমিন আক্তার মণি, অডিটর সম্পাদক খন্দকার ইয়াকুব ফয়সল এবং কার্যকরী সদস্য মুমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈম, এম আ. রূপ ও আবু সাদাদ মোহাম্মদ সায়েম। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজুল করিম বাবু, সাংস্কৃতিক সম্পাদক এস এম সাজ্জাদুল হক এবং কার্যকরি সদস্য মো. মোকাছ উদ্দিন ভুঁইয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস এম মাহবুবুর রহমান।