পার্বতীপুরে অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুরে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে এক ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ এ জরিমানা করেন। পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নে অবৈধভাবে এম এস বি ব্রিকস চালানোর দায়ে ভাটার মালিক মোসলেম উদ্দিনকে তিনি জরিমানা করেন।