নড়াইল প্রতিনিধি
নড়াইলে শুক্রবার সকালে ট্রলি উলটে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাকিব শেখ (১৭)। সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাঁকুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। সাকিব শেখ সদর উপজেলার পাইকমারি গ্রামের জামির শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালি ট্রলিটি চাঁকুলিয়া এলাকা দিয়ে চালিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর উলটে যায়। এ সময় ট্রলিচাপায় ট্রলির শ্রমিক সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। ট্রলির আরেক শ্রমিক পাইকমারি গ্রামের আহাদ আহত হয়েছে। তাকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর থানার পরিদর্শক (অপারেশন) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।