খুলনা অফিস ও মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
খুলনায় হরিণ শিকারের ফাঁদ ও একটি জীবিত হরিণসহ শাকিল সরদার নামের এক শিকারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন এম মাজহারুল হক জানান, জব্দকৃত হরিণ এবং শিকারি শাকিলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।