পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় গ্রামীণ সড়কের কালভার্টের নিচ থেকে এক নবজাতক ছেলেসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা-সাধুপাড়া কাঁচা রাস্তার বালিয়া নামক স্থানে কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ফকির জানান, স্থানীয় লোকজন অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, অর্ধগলিত অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।