শরণখোলায় চোরাই গরুসহ দুই জন গ্রেফতার

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা থেকে চুরি হওয়া গরুসহ দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে চোরাইকৃত দুটি গরুসহ দুই জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে আসাদ শেখ ও জুয়েল শেখ। এ ব্যাপারে গরুর মালিক বাচ্চু খলিফা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে।