নাগরপুরে পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরে মো. ছবেদ আলী নামের এক দিনমজুরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুদনগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করে নাগরপুর থানাপুলিশ।

স্থানীয় ইউপি সদস্য জরিনা বেগম জানান, মৃত ছবেদ আলী এক জন দরিদ্র কৃষিশ্রমিক। আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না। তবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল দীর্ঘদিনের। এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।