বড়লেখায় ফেনসিডিলসহ দুই জন গ্রেফতার

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের কামাল হোসেন ও সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের সায়েদ আহমদ। বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদক আইনে মামলা দিয়ে দুই জনকে বড়লেখা আদালতে সোপর্দ করা হয়।