তা র কা ব চ ন

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অস্থিরতা প্রসঙ্গে

প্রখ্যাত নির্মাতা মতিন রহমান

কাজ থাকলে কলহ হয় না। যখন কাজ থাকে না তখন কলহ শুরু হয়। এই ইন্ডাস্ট্রি তো আজকের না, চল্লিশ বছরের ইন্ডাস্ট্রিতে এত কথা কখনোই আমরা শুনিনি। এখন ইন্ডাস্ট্রির কারো হাতে কোনো কাজ নেই। কাজ নেই তো কলহ করো! অলস বসে থাকলে যা হয় আর কি! তবে যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে বা তৈরি করে রেখেছে তারা কখনোই প্রশংসার যোগ্য কাজ করেনি। এগুলো চলচ্চিত্রের গতিপথকে রুদ্ধ করে দেয়।