বিমানবন্দরে সোয়া পাঁচ কেজি সোনা আটক

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্তৃপক্ষ সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া পাঁচ কেজি  সোনা আটক করেছে। আটককৃত সোনার দাম প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। সূত্র জানায়, গোপন সংবাদ থাকায় সৌদি আরব থেকে গত ৩ মার্চ রাত ১১টায় আসা এসভি ৮০৪ ফ্লাইটে তল্লাশি করে আবুল খায়ের নামের ঐ যাত্রীকে তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে জানান, যাত্রীকে আটক করে বিমানবন্দর থাকায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হয়েছে। আটককৃত সোনার বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।