রূপগঞ্জে নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসিনা গাজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তারাবো পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী নিউ মডেল স্কুলের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা।

বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিসিবি, যমুনা ব্যাংকের ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল কলি, আব্দুল আজিজ, তাবিবুল কাদির তমাল, আলহাজ হাবিবুর রহমান, ফিরোজ ভুঁইয়া ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শেস হয়।