ব্রেক্সিট নিয়ে বৃটেন ও ইইউর সমঝোতা

কয়েক মাস ধরে আলোচনার পর বৃটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা ব্রেক্সিট চুক্তির খসড়া সম্পর্কে একমত হয়েছেন। বৃটিশ মন্ত্রিসভা সেটি অনুমোদন করলে চলতি মাসেই ইইউ সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ সমঝোতার প্রসঙ্গে মন্ত্রিসভা ও সংসদে সমর্থন আদায় করতে ব্যর্থ হলে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া চুক্তি সম্পর্কে মতভেদ দেখা দিলে মন্ত্রিসভার আরও সদস্য পদত্যাগ করতে পারেন। এদিকে আলোচনায় ইইউ ও বৃটেনের মধ্যে সমঝোতা হওয়ার পর ডলারের বিপরীতে পাউন্ড ও ইউরো শক্তিশালী হয়ে উঠছে। তাছাড়া আয়ারল্যান্ড সরকার বলেছে, আলোচনা চলমান আছে এবং এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।