নগরীর মুরাদপুরে নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান জয় (১৬) ভেক্যু মেশিনের হেলপার। জয় নগরীর টাইগারপাস এলাকার আমবাগানের বাসিন্দা। গত শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, মুরাদপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এমন খবর পেয়ে গতকাল ভোরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।