ইরাক সফরে গেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল শুক্রবার তিনি তার তিন দিনের এই ঝুঁকিপূর্ণ সফর শুরু করেন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। পোপ ফ্রান্সিস আন্তধর্মীয় সংলাপের ওপর গুরুত্ব দেন। তিনি সহিংসতা ও চরমপন্থার অবসান ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকের খ্রিস্টানদের জন্য তার এই সফর খুব তাত্পর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজধানী বাগদাদ ছাড়াও মোসুল ও কারাকাসেও যাওয়ার কথা রয়েছে তার। এছাড়া ইরবিলে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সেখানে প্রায় দেড় লাখ খ্রিস্টান ধর্মাবলম্বী সেন্ট্রাল ইরাক থেকে পালিয়ে গেছে। -বিবিসি