স্বল্পমূল্যের গেমিং স্মার্টফোন ভিভো ওয়াই২০জি

সাধ্যের মধ্যে এবার উপভোগ করা যাবে স্মার্টফোনে গেমিংয়ের অসাধারণ অভিজ্ঞতা। গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ভিভো ওয়াই২০জি মডেলের নতুন একটি চমত্কার স্মার্টফোন। স্মার্টফোনে গেমিংয়ের কথা মাথায় রেখেই ওয়াই২০জি ফোনে ভিভো ব্যবহার করেছে দুর্দান্ত গেমিং প্রসেসর।

গত মঙ্গলবার থেকে গ্রাহকরা ভিভোর  অথোরাইজড শপ, পিকাবো, জিএন্ডজি অথবা রবিশপের ই-কমার্স স্টোরগুলো থেকে ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি ১৭ হাজার ৯৯০ টাকায় কিনতে পারছেন।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি; সাথে থাকছে ৫০০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি একবার পুরো চার্জ দেওয়ার পর টানা আট ঘন্টা গেমিং করা যাবে স্বচ্ছন্দ্যে। আর সম্পূর্ণ চার্জ দেওয়ার পর ২০ ঘন্টা পর্যন্ত অনলাইন এইচডি মুভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা যাবে। চার্জ ফুরিয়ে যাবার শঙ্কায়; সঙ্গে পাওয়ার ব্যাংক নিয়ে চলতে হবে না। এর সাথে রয়েছে রিভার্স চার্জিংয়ের সুবিধাও। ভিভো ওয়াই২০জি এর র্যাম ৬ জিবি ও রম ১২৮ জিবি'র।