গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গোপালপুর পৌর নির্বাচনি সহিংসতায় নিহত খলিল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডুবাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কে এম গিয়াসউদ্দীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডুবাইল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, উপজেলা যুবলীগের সহসভাপতি মানিক হাসান মিলু, শহর যুবলীগের সহসভাপতি আরিফুল ইসলাম টগর, রফিকুল ইসলাম রঞ্জু ও নিহতের বাবা নাসির উদ্দীন। এ সময় নাসির উদ্দীন বলেন, আসামিদের নাম উল্লেখ করে থানায় মামলা করতে গেলে পুলিশ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা নেয়। এ বিষয়ে ওসি মোশারফ হোসেন জানান, এঘটনায় তদন্ত ও গ্রেফতার দুটোই চলছে।