চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে শনিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে অর্থ ঋণ মামলার পলাতক আসামি মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে। হেলাল উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার মুছা খানের ছেলে। পরে তাকে কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার এ খবরের সত্যতা নিশ্চিত করেন।