নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার ৩১ বিজিবি সদস্যরা কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের পাতলাবন ও বনবেড়া গ্রাম থেকে ১৩ হাজার ৪৫০ কেজি এংকর বুট, ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চাল এবং ৩৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে। শনিবার ৩১ বিজিবির কমান্ডিং অফিসার এ এস এম জাকারিয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার কলমাকান্দা উপজেলার খরনই ইউনিয়নের কচুগড়া বিওপির বিজিবি সদস্যরা টহল দেওয়াকালীন পাতলাবন এবং বনবেড়া গ্রাম থেকে এসব চোরাচালানির মালামাল উদ্ধার করেন। তবে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল নেত্রকোনা কাস্টম অফিসে প্রদান করা হয়েছে।