এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রির উত্পাদন শুরু

মোস্তফা হাকিম গ্রুপের সর্ববৃহত্ এবং সর্বাধুনিক অঙ্গ প্রতিষ্ঠান এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড (ডাঙ্গার চর, জুলধা, কর্ণফুলী, চট্টগ্রাম) এর উত্পাদন কার্যক্রমের উদ্বোধন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য মোহাম্মাদ দিদারুল আলম এমপি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত ৪০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে মোস্তফা হাকিম গ্রুপের ৪র্থ স্টিল উত্পাদনকারী প্রতিষ্ঠান এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের নবযাত্রা। এ মিলের বার্ষিক উত্পাদন সক্ষমতা হলো ৪ লাখ মেট্রিক টন। যা হতে বিলেট, এমএসরড, গ্রেড, এ্যাঙ্গেল, স্কায়ার বার, ফ্লাটবার, চ্যানেল উত্পাদিত হবে। যৌথভাবে মোস্তফা হাকিম গ্রুপের দুইটি প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত ও এইচএম স্টিলের সর্বমোট বার্ষিক স্টিল পণ্য উত্পাদন ক্ষমতা হবে ৬ লাখ মেট্রিক টন।—প্রেস বিজ্ঞপ্তি