বরগুনা জেলায় বামনা উপজেলার ছোট তালেশ্বর গ্রামের রাস্তা কার্পেটিংয়ের জন্য এক যুগ আগে পাশ হলেও আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার গ্রামের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বলছেন, টেন্ডার হলে কাজ শুরু হবে। কিন্তু টেন্ডার হতে হতে এক যুগ শেষ। বর্ষাকালে রাস্তার ওপর দিয়ে জোয়ারের পানি গড়িয়ে গ্রামের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। রাস্তাটি পাকা হলে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের সঙ্গে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার সঙ্গে বামনা উপজেলার সংযোগ স্থাপন সহজ হবে। গ্রামের ১২০০ কৃষিজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা এগিয়ে নিতে অবশ্যই প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন আমাদের গ্রামের মাত্র ৫ কিলোমিটার রাস্তা পাকা হচ্ছে না!
গোলাম রাব্বি লিমন
গ্রাম: ছোট তালেশ্বর, ডাকঘর: বড় তালেশ্বর,
উপজেলা: বামনা, জেলা: বরগুনা ৮৭৩০