চাই পরিবর্তন

আশ্রয়হীন, বস্ত্রহীন, বিছানা বিহীন একটা মানুষ ঘুমিয়েছিল ফুটপাতে। এক ভদ্রলোক তাকে পা দিয়ে আঘাত করে বলেছিল, ‘ফুটপাত ঘুমানোর জায়গা নয়, ফুটপাত পথচারী চলাচলের জন্য।’ বস্ত্রহীন লোকটি কিছু বলতে পারেনি, শুধু কাঁদো কাঁদো চোখে অন্যত্র রওয়ানা হয়েছিল। আমরা যারা সমাজে ভদ্র সেজে মাজলুম কাউকে কষ্ট দেই, যারা সহমর্মিতা জানি না, যারা মানুষকে মূল্যায়ন করতে শিখিনি; আসুন, আমরা নিজেদের পরিবর্তন করি, ভালোবাসতে শিখি সব শ্রেণির মানুষকে। তাহলে সমাজ বদলে যাবে...।

মো. আবদুল্ল­াহ

ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ