কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বঙ্গবন্ধু কাবাডি কাপ ফাইনালে কুমিল্লা কাবাডি দল ৩৯-২৬ পয়েন্টে চৌদ্দগ্রাম রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামুদী।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি মো. আসাদুজ্জামান, ফেনী পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আকতার হোসেন, সিএমপি (উত্তর) এর কমিশনার জসিম উদ্দিন।