এসএসসি পরীক্ষার প্রস্তুতি:২০২১

বাংলা ব্যাকরণ

অনিল চন্দ্র রায়, অধ্যক্ষ

পারুলিয়া তফশীলি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট।

 

৩২. ‘নিনাদ বর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়?

উত্তর:ঘোষ বর্ণ।

৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?

উত্তর:বিবৃত।

৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়?

উত্তর:ঐ, ঔ।

৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

উত্তর:ধ্বনিতত্ত্বে।

৩৬. ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটিকে লিখেছেন?

উত্তর:ড. মুহম্মদ আবদুল হাই।

৩৭. ড এবং ঢ ধ্বনিকে কী ধ্বনি বলা হয়?

উত্তর:তাড়নজাত।

৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি?

উত্তর:৩টি।

৩৯. Vowel Harmony- র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে?

উত্তর:ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী?

উত্তর:ধ্বনি।

৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

উত্তর:ফলা।

৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তর:১০টি।