এসএসসি পরীক্ষা প্রস্তুতি:রসায়ন

জ্যোতিষ চন্দ্র রায়

সহকারী শিক্ষক, বিজ্ঞান

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

কালীগঞ্জ, লালমনিরহাট

রসায়নের ধারণা

১০. রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে-

i. উদ্ভিদের খাদ্য উত্পাদন একটি রাসায়নিক প্রক্রিয়া

ii. জীবের দেহের জটিল অণুসমূহ রাসায়নিক বস্তু

iii. জীবের বিপাক প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ম্যাধমে সংগঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii,ও iii

সঠিক উত্তর:(ঘ)

১১. আজ শিল্প কারখানায় রসায়নের মাধ্যমে তৈরি সামগ্রী হচ্ছে-

i. কাগজ, কলম, কাপড়

ii. তেল, চিনি, সাবান

iii. রড, সিমেন্ট, রং

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii,ও iii

সঠিক উত্তর:(ঘ)

১২. রসায়নের সাথে সম্পর্কযুক্ত পদার্থ হলো-

i. সার    ii. পেট্রোল     iii. বস্ত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর:(ঘ)

১৩. ঘরের দরজা-জানালা বন্ধ করে  কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন?

ক) বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উত্পন্ন হয় বলে

খ) দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে

গ) বাতি নিভে যায় বলে

ঘ) বাতির সলতা পুড়ে যায়

সঠিক উত্তর:(ক)

১৪. অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে?

ক) মৌলিক বিষয়ের নতুন ব্যাখ্যা

খ) কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা

গ) কোনো বিষয়ের সাধারণ ব্যাখ্যা

ঘ) কোনো বিষয় সম্পর্কে আগাম ধারণা

সঠিক উত্তর:(ক)

১৫. খনিজ জ্বালানি-

i. প্রাকৃতিক গ্যাস

ii. কয়লা

iii. পেট্রোলিয়াম

নিচের কোনটি সঠিক?

ক) i, ii            খ) i ও iii

গ) ii, iii         ঘ) i, ii ও  iii

সঠিক উত্তর:(ক)

১৬. দাহ্য পদার্থে সহজেই আগুন ধরতে পারে। এ পদার্থকে কোনটি  থেকে দূরে রাখতে হয়?

ক) তরল                  খ) গ্যাস

গ) ঘর্ষণ      ঘ) প্রসারণ

সঠিকউত্তর:(খ)

১৭. অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস ইত্যাদির সমন্বয়ে গঠিত বস্তু কোনটি?

ক) ব্রাশ            খ) খাবার

গ) চিরুনী          ঘ) সার

সঠিক উত্তর:(ঘ)