আমরা পড়ি

সানজিদা আক্তার সোমা, শিক্ষার্থী

দশম শ্রেণি

পারুলিয়া তফশীলি হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট

দশম শ্রেণির শিক্ষার্থী সোমা তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে প্রশ্ন ও উত্তরগুলো তৈরি করেছে।  তোমরাও মূলপাঠ্যবই থেকে তৈরি করা প্রশ্ন ও উত্তরগুলো পাঠিয়ে দাও এই মেইলে-

anushilon.ittefaq10@gmail.com

টেকসই উন্নয়ন অভীষ্ট              (এসডিজি)

টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ কোনটি?

উত্তর:জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব।

রাজনৈতিক অস্থিরতা হ্রাসে কী প্রয়োজন?

উত্তর:গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হওয়া।

কোন খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে?

উত্তর:শিক্ষা ও সংস্কৃতি খাতে।

উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে কী বলা হয়?

উত্তর:অংশীজন।

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কোন সংস্থা কাজ করছে?

উত্তর:জাতিসংঘ।

SDG অর্জিত হলে কিসের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে?

উত্তর:আয় ও ভোগ এর মধ্যে।

গ্রামীণ অর্থনীতির বিকাশে কোন খাতকে প্রাধান্য দিতে হবে?

উত্তর:অ-কৃষি খাতকে।

একটি দেশকে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয় কেন?

উত্তর:উন্নয়নের শিখরে পৌঁছাতে।

SDG বাস্তবায়নে জরুরি কী?

উত্তর:বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাদেরকে একসাথে কাজ করতে হবে?

উত্তর:সরকার এবং জনগণকে।

বাংলাদেশের ক্ষেত্রে টেকসই উন্নয়নের একটি বিশেষ দিক কী?

উত্তর:সার্বিক ক্ষমতা অর্জন।