কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. সেলিম। শনিবার রাত প্রায় ২টার সময় কাপ্তাই জীবতলী সড়কে এই ঘটনা ঘটে।
কাপ্তাই থানা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রায় সময় ঐ সড়কে ঘোরাঘুরি করতেন। শনিবার রাতেও তিনি সড়কে হাঁটাহাঁটি করছিলেন। এই সময় তিনি হঠাত্ বন্য হাতির মুখোমুখি পড়ে যান। হাতিটির আক্রমণে তিনি মারা যান। রবিবার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, ওসি মো. নাসির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ্ এবং এসিএফ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।