মাদারীপুরের রাজৈর উপজেলায় রবিবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর শোভাযাত্রায় ছবি তোলা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ জন আহত হয়। মারাত্মক আহত পৌর যুবলীগের সভাপতি শহিদ মোল্যাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিকল্প খালাশীকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, ছবি তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।