শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে লাফার্জহোলসিমের

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। লাফার্জহোলসিমের শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৭৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। কোম্পানি শেয়ার সর্বশেষ ৫৯৮ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ১১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সামিট পাওয়ার লিমিটেড ডিএসইতে মূল্যবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ৬৪ কোটি ১৩ লাখ টাকার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—ডাচ্-বাংলা ব্যাংক, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল লিমিটেড, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস লিমিটেড।