গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০ সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। এ সময় কোম্পানির উপদেষ্টা এম তৌহিদুল আলম, ভাইস চেয়ারম্যান ইসনাদ ইকবাল, মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী উপস্থিত ছিলেন
০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ‘অ্যানুয়াল বিজনেস মিটিং-২০২১’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের প্রথম ধাপে ৪০টি শাখার ম্যানেজারদের অংশগ্রহণে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত মিটিংয়ে ব্যাংকের এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. তৌহিদুল আলম খান, ডিএমডি মোহাম্মদ রফিকুল ইসলাম
০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনা মূল্যে চিকিত্সাসেবা, কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। মুন্সীগঞ্জের সাবেক এমপি ও আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
০০০
করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে সহজে আর্থিক প্রণোদনা ঋণ বিতরণের লক্ষ্যে রবিবার অগ্রণী ব্যাংক নিউ মার্কেট শাখার পক্ষ থেকে ঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সার্কেল-১-এর মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, আইসিসি প্রধান মো. মনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা