লিগের প্রথম পর্ব শেষ
স্পোর্টস রিপোর্টার
শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে এক ধাপ ওপরে উঠার লক্ষ্যটা পূরণ হলো না মোহামেডানের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভালো খেলেও মোহামেডান হেরে গেল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে।
উজবেক ফুটবলার ওতাবেক দর্শনীয় গোল করে এগিয়ে দিয়েছিলেন শেখ জামালকে ১-০। সেই গোল ফিরিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মোহামেডানের ফরোয়ার্ডরা। সুযোগ হাতছাড়া করেনি শেখ জামালের গাম্বিয়ান সলোমন কিং কনফর্ম গোল করে মোহামেডানের হার নিশ্চিত করেন ২-০। মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কাল জিতলে অনেকটা ওপরে যেত। হারলেও মোহামেডান টেবিলের ভালো অবস্থানে রয়েছে, আগের তুলনায়।
এবারের লিগটা বেশ ভালোই কেটেছে। ভালো ভালো ম্যাচ, উত্তেজনা পূর্ণ ম্যাচ দেখেছেন দর্শক। ৩ গোলে এগিয়ে থাকা ম্যাচ ড্র হয়েছে। লালকার্ড দেখেছেন খেলোয়াড়রা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লিগের প্রথম পর্বের কর্নার হতে সরাসরি গোল হতে দেখেছেন দর্শক। ইউরোপের সঙ্গেও তুলনা করা যায়। কোনো ক্ষেত্রে নেইমারের চেয়েও দর্শনীয় গোল দেখা গেছে মাঠে, এমন মন্তব্য করেছেন কোচ সাইফুল বারি টিটু। পেনাল্টি স্পট হতে ব্যাকহিল করে গোল করেছেন শেখ জামালের গাম্বিয়ান সিলাহ। দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। ব্রাদার্স এক ম্যাচ জিতলেও ফয়সাল মাহমুদের জোড়া গোল তাকে আলোচনায় তুলে এনেছে।
লিগের এখন পর্যন্ত ১২টি করে গোল করেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান রবিনহো এবং শেখ জামালের গাম্বিয়ান ওমর জোবে। কিংসের আর্জেন্টাইন বেরেসা ১১ গোল করেছেন। গোলদাতাদের ৯ নম্বরে আছেন শেখ রাসেলের আব্দুল্লাহ।
প্রথম পর্বের প্রিমিয়ার ফুটবল
লিগের পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
বসুন্ধরা কিংস ১২ ১১ ১ ০ ৩২/৫ ৩৪
শেখ জামাল ১২ ৭ ৫ ০ ৩১/১৬ ২৬
আবাহনী ১২ ৭ ৪ ১ ২৩/১২ ২৫
সাইফ স্পোর্টিং ১২ ৭ ১ ৪ ২৩/১৬ ২২
শেখ রাসেল ১২ ৬ ২ ৪ ২০/১৫ ২০
মোহামেডান ১২ ৫ ৪ ৩ ১৭/১৪ ১৯
চট্টগ্রাম আবাহনী ১২ ৫ ৪ ৩ ১৪/১১ ১৯
রহমতগঞ্জ ১২ ৩ ৪ ৫ ১২/১৪ ১৩
পুলিশ এফসি ১২ ৩ ৩ ৬ ১৪/২২ ১২
উত্তর বারিধারা ১২ ১ ৬ ৫ ১৯/২৫ ৯
মুক্তিযোদ্ধা ১২ ২ ৩ ৭ ৭/১৭ ৯
ব্রাদার্স ইউনিয়ন ১২ ১ ২ ৯ ১২/২৫ ৫
আরামবাগ ১২ ০ ১ ১১ ১১/৪৩ ১
শুধু খেলা নয়। মাঠের ভেতরে অনেক অপ্রীতিকর পরিস্থিতিও হয়। এসব ছাপিয়ে দিন শেষে খেলার আনন্দটুকু নিয়েই ঘরে ফেরেন দর্শক। লিগের প্রথম পর্ব শেষ। ৭৮টি ম্যাচ হয়ে গেছে। অনেক ঘটনা ঘটলেও কোনো খেলা স্থগিত হয়নি। খেলাও একটা দিন পিছিয়ে যায়নি —ইত্তেফাক