মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় খেলা। ম্যাচের দ্বিতীয় ও নবম মিনিটে বায়ার্ন মিউনিখের রক্ষণে আগুন ধরিয়ে দিয়ে দুটি গোল করেন বরুশিয়া ডর্টমুন্ডের বিস্ময়বালক আর্লিং হাল্যান্ড। আজকের শিরোনাম হওয়ার কথা ছিল এই ২০ বছর বয়সি গোলমেশিনেরই। কিন্তু বায়ার্নের হার না মানা মানসিকতা ও ডর্টমুন্ডের অগোছাল রক্ষণ তা আর হতে দেয়নি। রবার্ট লেভান্ডভস্কির ট্যাপ ইন, পেনাল্টি ও ডিবক্সের বাইরে থেকে নেওয়া একটি মাটি কামড়ানো শটে পাওয়া হ্যাটট্রিকে গত শনিবার ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। চাপের মুখেও এই জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রাখছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর একরকম বেহাল দশায় থাকা ডর্টমুন্ড এই পরাজয়ে নেমে গেছে টেবিলের ছয়ে। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন কি না হাল্যান্ড-সাঞ্চোরা, তা নিয়ে শঙ্কা থাকছেই।