স্পোর্টস রিপোর্টার
নারী ফুটবল লিগের দলবদল ১০-২০ মার্চ। লিগ শুরু হবে ২৭ মার্চ। পুল থাকবে না। ১০টি দল নিয়ে লিগ। ১৭টি ক্লাব আবেদন করেছিল। ১০টি দল নেওয়া হয়েছে। ১০ দলের মধ্যে একটি হচ্ছে বাফুফের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। এই দল খেলবে কিন্তু পয়েন্ট পাবে না। চ্যাম্পিয়নও হতে পারবে না। আগামীতে সাফ অনূর্ধ্ব-১৭ খেলা রয়েছে, সে কারণে অনুশীলনে রাখার জন্য লিগে খেলবে মেয়েরা। অন্য দলগুলো হচ্ছে—বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, নাসরিন স্পোর্টস একাডেমি, কাচারীপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুস্করিণী অব স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।