জয় আমাদের প্রাপ্য ছিল —বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে দারুণভাবে ফিরে এসেছে বার্সেলোনা। ওসাসুনাকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে তারা। লিগের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। শিরোপা পুনরুদ্ধার করতে জয়ের ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন বার্সার কোচ রোনাল্ড কোম্যান। গত শনিবার রাতে ওসাসুনার মাঠে ২-০ গোলে জিতেছে কাতালানরা। অপরদিকে নিজেদের ভুলে শুরুর দিকে পিছিয়ে পড়া ইউভেন্তুস ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। গোল করলেন ও করালেন আলভারো মোরাতা। লািসওর বিপক্ষে দারুণ এক জয় পেল আন্দ্রেয়া পিরলোর দল। আলিয়াঞ্জ স্টেডিয়ামে গত শনিবার রাতে সিরি আর ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে লিওনেল মেসির লম্বা পাস থেকে বাঁ পায়ের বুলেট গতির কোণাকুণি শটে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার জর্দি আলবা। দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন ইলাইশ মোরিবা। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন এই তরুণ মিডফিল্ডার। দুটি গোলেই অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি। লিগে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার এটি টানা অষ্টম জয়। আসরের শেষ ১৬ ম্যাচে কোনো হার নেই তাদের। অথচ প্রথম ১০ ম্যাচের চারটিতেই হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল দলটি। ফিকে হয়ে যেতে শুরু করেছিল তাদের শিরোপার স্বপ্ন। তবে মেসি-আলবারা ঘুরে দাঁড়িয়ে ফিরে পেয়েছেন ছন্দ।

ওসাসুনাকে হারানোর পর কোমান তার শিষ্যদের দিয়েছেন ধারাবাহিকতা রক্ষা করার তাগিদ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার কাছে তিনি বলেছেন, ‘আমাদের জিততে থাকতে হবে। এটি হয়তো আমাদের সেরা খেলা ছিল না। তবে আমরা ভালো খেলেছি। আর জয় আমাদের প্রাপ্য ছিল।’ আমি খুশি। এই ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ এবং আশা করি, আমরা সঠিক পথে চলতে থাকব।’ চ্যাম্পিয়ন হতে আসরের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কোমান, ‘গত ১৪ বা ১৫ ম্যাচে আমরা যা যা করছি, তা গুরুত্বপূর্ণ।