অ্যাডভোকেট গোলাম মোস্তফা চৌধুরী
বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরীর পিতা কুমিল্লা জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা চৌধুরী (৮২) অসুস্থতাজনিত কারণে শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বেতিয়াপাড়া গ্রামে। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। শুক্রবার ঢাকার ধানমন্ডির বাসভবনের সামনে প্রথম জানাজা, কুমিল্লা শহরের দারোগাবাড়ি মাজার প্রাঙ্গণে বাদজোহর দ্বিতীয় জানাজা ও নিজ গ্রাম মনোহরগঞ্জ উপজেলার বেতিয়াপাড়া গ্রামে বাদ-আছর ৩য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমবেদনা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানাজায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কুমিল্লা জেলা দায়রা জজ মো. আতাব উল্ল্যা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, সাধারণ সম্পাদক সামছুর রহমান ফারুক প্রমুখ।