আমাদেরকে ৭ই মার্চ উদ্যাপন করতে হবে হাজার বছর ধরে ---------- আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘রাজনীতির মহাকবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির হাজার বছরের শোষণ-বঞ্চনার ইতিহাস। তিনি তার ঐতিহাসিক ভাষণে সমগ্র বাঙালি জাতিকে ধারণ করেছিলেন, যার ফলশ্রুতিতে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর চর্চা বাড়াতে হবে। আমাদের ৭ই মার্চ উদ্যাপন করতে হবে হাজার বছর ধরে।’

গতকাল রবিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি সিআইডির ব্যারিস্টার মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঞা, চলচ্চিত্র অভিনেতা আলমগীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

আইজিপি আরো বলেন, বঙ্গবন্ধু কখনো নিজেকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উপস্থাপন কর?নে?নি। বরং যখন পাকিস্তানিরা আমাদের নিরীহ জনগণের ওপর হামলা করে আমাদের দেশের মানুষকে হত্যা করে নির্বিচারে, তখনই তিনি দৃঢ়?চি?ত্তে স্বাধীনতা ঘোষণা করেছেন।