তরুণদের কাছে জনপ্রিয় ফ্যাশন হাউস জেন্টল পার্কের যাত্রা শুরু হয় ২০০৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে। পোশাকের মুন্সিয়ানায় বৈচিত্র্যতা ও ক্রেতা চাহিদার কারণে জেন্টল পার্ক এখন ১৯টি জেলায় বিস্তৃত করেছে ৪৬টি রিটেইল স্টোর। এভাবেই ধীরে ধীরে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে তরুণ-তরুণীদের আস্থা অর্জনের মাধ্যমে কেটে গেছে ১৪ বছরেরও বেশি। দেশীয় এই ব্র্যান্ডটি এবার আরও একটি পৃথক কো-ব্র্যান্ড যুক্ত করেছে, নাম ‘পাপ্পা’। পরিবারের ছোট সদস্যদের জন্য ফরমাল ও ক্যাজুয়াল উত্সবমুখী বা মৌসুমভিত্তিক পোশাকই প্রাধান্য পাচ্ছে নতুন এই আয়োজনে।
প্রয়োজনে— www.gentlepark.com