মাইহেলথবিডির অনন্য সাফল্য

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ৯৬ শতাংশ মানুষ টেলিমেডিসিন ও টেলিরেডিওলজি সেবার মাধ্যমে চিকিত্সাসেবা গ্রহণ করেছেন। প্রযুক্তিনির্ভর এ স্বাস্থ্যসেবা কার্যক্রম করোনা পরবর্তী সময়েও মানুষের মধ্যে থাকবে বলে মনে করেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে যদি সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে এগিয়ে আসে ও তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় তবে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া বলে সম্ভব মনে করছেন মাইসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুল হক। মাইসফট লিমিটেড মহামারির শুরু থেকে করোনার প্রভাব মোকাবেলায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন প্রযুক্তিগত টুলস ও সল্যুশন সহায়তা দিয়ে আসছে। মাইসফট লিমিটেডের উদ্ভাবিত ডিজিটাল প্রেসক্রিপশন ও ইন্টিগ্রেটেড ভিডিও কলিং সম্বলিত টেলিমেডিসিন সেবার মাধ্যমে এরইমধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ চিকিত্সাসেবা গ্রহণ করেছেন। দেশে ৩০টিরও বেশি প্রতিষ্ঠান টেলিমেডিসিন সেবা দিচ্ছে; এরমধ্যে উল্লেখযোগ্য মাইসফটের মাইহেলথবিডি। প্রসঙ্গত, মাইহেলথবিডির ওয়েবসাইট (www.myhealthbd.com) ও মোবাইল অ্যাপ থেকে ডিজিটাল প্রেসক্রিপশন ও ইন্টিগ্রেটেড ভিডিও কলিং সম্বলিত টেলিমেডিসিন সেবা নেওয়া ও সরাসরি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে।