ইউটিউব আর টিভি দুটো আলাদা মাধ্যম। কিন্তু কোথায় জানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। টিভি মাধ্যম আর ইউটিউব মাধ্যমকে এক করে দেখাটা বোধ হয় ঠিক না। ভিউয়ের ওপর নির্ভর করে আসলে নাটক চলতে পারে না। ইউটিউবের দর্শক এক রকম, আর টিভির দর্শক আরেক রকম। সবাই কিন্তু ইউটিউব দেখেন না। ইউটিউব ছাড়াও টিভির দর্শক আছেন, যাদের আমরা মাথা থেকে ফেলে দিই। আমরা ভিউয়ের জন্য এক ধরনের কন্টেন্ট তৈরি করছি। এটা নেগেটিভ তা বলছি না। তবে সবার জন্য কন্টেন্ট তৈরি করতে হবে।
টিভি ও ইউটিউবের পার্থক্য এবং কন্টেন্ট প্রসঙ্গে অভিনেতা প্রাণ রায়