মাগুরা প্রতিনিধি
মাগুরায় ফেনসিডিল রাখার দায়ে এমদাদ হোসেন ওরফে এমদাদুল হক সোহাগ নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত এমদাদুল হক সোহাগ মাগুরা শহরের ইসলামপুর পাড়ার মৃত করিম মৌলভীর ছেলে।