পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে পড়ে আশফিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের মো. রমিজুল ইসলামের মেয়ে। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া পুকুরে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।